ডেস্ক রিপোর্ট: আনন্দবাজার ডিজিটালে মা হওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকেই নুসরত জাহান নতুন করে শিরোনামে। প্রকাশ্যে এল নুসরতের বেবি বাম্প। নিজের বালিগঞ্জের ফ্ল্যাটে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে আড্ডায় মেতেছেন নায়িকা। তাঁর অনাগত সন্তানের পিতৃপরিচয় কী? সেই প্রশ্ন আজও মানুষের মনে। কারও কারও আবার প্রশ্ন ছিল, নুসরত কি আদৌ সন্তানসম্ভবা? ইন্ডস্ট্রিতে ভুয়ো খবর ছড়িয়েছিল, কোনও ছবির কারণেই নুসরত এই বেবি বাম্প তৈরি করেছেন।
কিন্তু এই ছবি আনন্দবাজার ডিজিটাল সামনে আনার পর আর কারও এ বিষয়ে কোনও সংশয় থাকবে না।ছবিতে দেখা যাচ্ছে, সাদা হাতকাটা লম্বা ঝুলের জামা, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি। তাঁর চোখমুখ জুড়ে মাতৃত্বের আভা। সঙ্গে বন্ধু শ্রাবন্তী এবং তনুশ্রী।
নুসরত, শ্রাবন্তী, তনুশ্রীর এই বন্ধুত্ব নতুন নয়। তাঁরা প্রায়ই দেখা করেন এবং আড্ডা মারেন। নেটমাধ্যমে ব্যবসায়ী রাজকুমার গুপ্ত একবার সেই আড্ডারই ছবি দিয়েছিলেন। সেই ছবিতে সকলের পিছনে দেখা গিয়েছিল নুসরত এবং তার বিশেষ বন্ধু যশকে। সঙ্গে ছিলেন শ্রাবন্তী, তনুশ্রী এবং রাজকুমার নিজে। আনন্দবাজার ডিজিটাল এ বিষয়ে লেখার পরেই রাজকুমার ছবিটি নেটমাধ্যমে থেকে তুলে নেন।-আনন্দ বাজার
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments