ডেস্ক রিপোর্ট: মেধাবী সুন্দরী খুঁজে বের করার প্রতিযোগিতা মিস ইউনিভার্সের নিয়মে বড় ধরনের পরিবর্তন এলো। দীর্ঘ ৭০ বছর ধরে চলা প্রতিযোগিতাটিতে এতদিন শুধুমাত্র অবিবাহিত তরুণীরাই অংশ নিতে পারতেন। এখন থেকে বিবাহিতরাও প্রতিযোগী হতে পারবেন।
২০২৩ সাল থেকে এই প্রতিযোগিতায় বিবাহিত নারীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে অন্তঃসত্ত্বা এবং সন্তানের মায়েরাও চাইলে নিজেকে মেলে ধরতে পারবেন।
সম্প্রতি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক পত্রিকাকে জানায়, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন ঘটে। এটা তারই অংশ। এই সিদ্ধান্তটা সময়ের নিরিখে খুবই স্বাভাবিক একটা সিদ্ধান্ত।
ফলে ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বিবাহিতরা। এদিকে মিস ইউনিভার্সের এমন সিদ্ধান্তকে যুগান্তকারী ও ঐতিহাসিক তা একবাক্যে স্বীকার করেছে গোটা ফ্যাশন দুনিয়া।
সর্বশেষ ‘মিস ইউনিভার্স ২০২১’ হয়েছেন ভারতীয় সুন্দরী হারনাজ কৌর সান্ধু। এর মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর ভারত পেল তার তৃতীয় মিস ইউনিভার্সকে। শেষবার ইজরায়েলে বসেছিল মিস ইউনিভার্সের আসর।
ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments