স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শোকাবহ আগষ্ট উপলক্ষে মাসব্যাপী ‘শোক থেকে শক্তির অভ্যুদয়, সপ্নপূরণের দৃড়প্রত্যয়’ এর অংশ হিসেবে শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শিরোনামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠিানের আয়োজন করা হয়েছে।
২৯ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা করেন বিশিষ্ট কবি, কথাশিল্পী ও নজরুল গবেষক মজিদ মাহমুদ ।
অনৃষ্ঠানের শুরুতেই মঞ্চে বেজে উঠে বাশিঁর করুন সুর। পরক্ষনেই ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতাটি আবৃত্তি করেন আহ্কাম উল্লাহ। সমবেত সংগীত, একক সংগীত, সমবেত শিশু সংগীত, নৃত্যালেখ্য, সমবেত নৃত্য ও কবিতা পাঠে স্মরণ করা হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সমবেত সংগীত ‘আমার কৈফিয়ত’ পরিবেশন করবেন একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। জয়দ্বীপ পালিত এর পরিচালিত নৃত্যটির ভাবনা ও পরিকল্পনা ছিল লিয়াকত আলী লাকী। মুনালিন আজাদ গেয়েছেন প্রার্থণামূলক একক সংগীত ‘ও গো অন্তরযামী’ এবং কাঙ্গালিনী সুফিয়ার কন্ঠে পরিবেশিত হয় একক সংগীত ‘বঙ্গবন্ধুর গান’। সমবেত শিশু সংগীত ‘দাও ধৈর্য, দাও শৌর্য’ এবং ‘মনের রং লেগেছে’ পরিবেশন করেন একাডেমির শিশু সংগীত দল। সংগীতটির আয়োজক ছিলেন ইবনে রাজন এবং ভাবনা ও পরিকল্পনায় ছিলেন লিয়াকত আলী লাকী। নৃত্যালেখ্য ‘হাজার তারের বীনা’ পরিবেশন করেন বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস। নৃত্যালেখ্য পরিচালনা করেন ফারহানা চৌধুরী বেবি। এছাড়াও ছিলো বিভিন্ন শিল্পীদের একক সংগীত, সমবেত নৃত্য।‘বঙ্গবন্ধুর কবিতা’ শিরোনামে কবিতা পাঠ করেন কবি আসলাম সানি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তামান্না তিথি। বাদ্যে যন্ত্রে ছিলেন সজীব, মানিক, মো: নাছির, কামরুল এবং রবীন্দ্রনাথ পাল।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments