ডেস্ক রিপোর্ট: অমুর একুশে গ্রন্থমেলা ২০২৩- এ প্রকাশিত হবে লেখক ও গবেষক স্যামুয়েল হকের কবিতার বই ‘কবিতায় স্যামুয়েল’। বইটি প্রকাশ করেছে জি-সিরিজ প্রকাশনী। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন খাদেমুল জাহান। এর মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। পাওয়া যাবে বাতিঘর প্রকাশনীর স্টলে।
বইটির প্রত্যেকটি কবিতা সহজ ভাষায় চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। তার সবগুলো কবিতায় ফুটে উঠেছে জীবন-জগতের ভাববিন্যাস। কবি অন্তর খুঁড়ে যে অনুভূতি প্রকাশ করেছেন তার মধ্যে রয়েছে লালিত্য।
কবিতা আপন জগতের বাহিরে রূপান্তরিত জগতে নিয়ে যায় পাঠককে। রূপান্তরিত জগতে নিয়ে যাবার কবিতা দিয়েই ‘কবিতায় স্যামুয়েল’ কবিতা গ্রন্থটির অবয়ব দেয়ার চেষ্টা করেছেন কবি।
বইটি সম্পর্কে স্যামুয়েল হক বলেন, কবিতার এ বইটি মানব বোধকেও জাগ্রত করবে। তার কারণ এই গ্রন্থে শব্দের ভেতর আশ্রয় নিয়ে আছে সময়, ইতিহাস ও রহস্যের সাবলীল উচ্চারণ।
উল্লেখ্য, পাঠকদের সমৃদ্ধ করতেই প্রকাশিত হলো লেখক স্যামুয়েল হকের চতুর্থ প্রকাশনা ‘কবিতায় স্যামুয়েল’। এর আগে প্রকাশিত হয়েছিল ‘স্যামুয়েলের ডায়েরি’ ও গবেষণাধর্মী বই ‘প্রণয়’।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments