ডেস্ক রিপোর্টঃ আগামীকাল ২৬ আগস্ট শুক্রবার অনুস্বরের নতুন নাটক ‘জাদুকর’ এর ২টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এদিন রাজধানীর কাকরাইলের অনুস্বরের নিজস্ব স্টুডিও থিয়েটারে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে প্রদর্শনী দুটি। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের বিখ্যাত উপন্যাস ‘খেলারাম খেলে যা’ আশ্রিত ‘জাদুকর’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। গত ২৫ জুলাই অনুস্বর স্টুডিও’তে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।
বাকপটু একা একজন মানুষ—যে আঁকড়ে ধরতে চায় না কোনোকিছুই, চায় না তার জীবনের প্রসারণ। বরং সে প্রচলের বাইরে যুক্তিগ্রাহ্য করে তুলতে চায় জীবন ও জীবন বিস্তারের নতুন এক ব্যাখ্যা— সে'ই আমাদের 'জাদুকর'। জাদুকর জীবন-যৌবনের অনিবার্য ঘেরাটোপ থেকে বেরিয়ে প্রেম-যৌনতার এক ভিন্নতর বয়ান। জীবনবোধ বা জীবনদর্শনের এক অমোঘ দ্বান্দ্বিকতায় এই জাদুকর হয়ে ওঠে যেন এক 'বিস্ময়'। তখন অজান্তেই আমাদের নিজস্ব আয়নায় দাঁড় করিয়ে দেবার গল্প হয়ে ওঠে 'জাদুকর'।
আগ্রহী দর্শকরা ০১৭৮২৮৪৭৬৪৪ নম্বরে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করতে পারবেন।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments