স্টাফ রিপোটার: শাহীদ কাপুর না রণবীর সিং? বলিউডের এই দুই সুপারস্টার এর মধ্যে ঢাকার মঞ্চে কার পারফর্মেন্স দেখতে চান দর্শক? এমন প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্ক-এর প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস।
রণবীর ও শাহিদ কাপুরের ছবি শেয়ার করে নিজের ফেসবুক পেজে এমনই একটি পোল ছেড়েছেন তাপস। তাতে পছন্দের তারকাকে ভোট দিচ্ছেন ভক্তরা। ভোটে রণবীরের চেয়ে শাহিদ কাপুরকে অনেক ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেলেও রণবীর ভক্তদের জন্য এখনো সময় পেরিয়ে যায়নি।
এ কথা নিশ্চিত, এ ভোট আহ্বানের মধ্যে দিয়ে মূলত একটি বৃহৎ ইভেন্ট এর ঘোষণা দিলেন তাপস।
জানা যায়, টিএম তথা তাপস-মুন্নী প্রতিষ্ঠিত দেশের অন্যতম সর্ববৃহৎ ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিনোদন জগতে চমক জাগানিয়া নানা বর্ণিল ইভেন্ট আয়োজন করে ইভেন্ট সেক্টরে নতুন ধারা সৃষ্টির পাশাপাশি ও আন্তর্জাতিক মান অর্জন করেছেন এ পাওয়ার কাপল।
গানবাংলা সূত্রে জানা যায়, আসছে সেপ্টেম্বরেই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর তাতে বলিউডের বড় বড় সব তারকাদের সন্নিবেশ ঘটবে। তারই শুরুর চমক হিসেবে দুটি নাম উন্মুক্ত করলেন তাপস। কারা উপস্থিত হবেন তা নির্বাচনের কিছু সুযোগ থাকছে ভক্তদের জন্যও। তাই তাপসের এই ভোট আহ্বান।
পোল এর লিংক
https://www.facebook.com/taposh.official/posts/pfbid06WdcdEYFrqYQ3FVcjt3PmKRogJwvHUM5J636ndhjUWWXSqzszJf9v8bKmEa87ivjl
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments