স্টাফ রিপোটার: শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে সমঝোতা স্মারক সই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদান এবং মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এবং ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে অনুষ্ঠিত সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ঢাবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে মহাসচিব মোল্লা মো. আবু কাওসার সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হক, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী, সাবেক সভাপতি এ.কে. আজাদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অ্যাসোসিয়েশনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। এছাড়া শিক্ষার্থীদের সরাসরি ও টেলি কাউন্সেলিং সেবা প্রদান করা হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন এক্ষেত্রে ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরকে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে। এর মাধ্যমে ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের সক্ষমতা ও কার্যপরিধি আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments