ডেস্ক রিপোর্ট : নব্বই দশকের শেষের দিকের অত্যন্ত জনপ্রিয় `এই দেশে এক শহর ছিল (এলোমেলো)’ গানের কণ্ঠশিল্পী নাফিস কামাল দীর্ঘদিন বিরতির পর আবারও গানে ফিরেছেন। সম্প্রতি তার তার নতুন গান ‘ঋণী সমুদ্র’ এর মিউজিক ভিডিও নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজ এবং ইউটিউব চ্যানেল এ প্রকাশ হয়েছে। প্রকাশের পরপর -ই গানটি শ্রোতা মহলে অত্যন্ত সমাদৃত হচ্ছে।
গানটির কথা লিখেছেন মুর্তজা খান লোদি, সুর করেছেন তুষার রহমান, আর্ট ডিরেক্টর ছিলেন তামান্না তাসমীম ও গানটির ভিডিও সম্পাদনা করেছেন সাকিব নিলয়।
নব্বই দশকে তার প্রথম গান ‘এলোমেলো’ ইত্যাদি তে প্রচার হওয়ার পরেই কন্ঠশিল্পী হিসেবে শ্রোতাদের নিকট অত্যন্ত জনপ্রিয়তা পান নাফিস কামাল। ‘এলোমেলো’ ও ‘অনুভবে একা’ যথাক্রমে তার প্রথম ও দ্বিতীয় অ্যালবাম । এই দুটি অ্যালবাম এর কিছু খুবই জনপ্রিয় গানের মাঝে উল্লেখযোগ্য ‘মাঝরাতের গান’, ‘নামবে রাত্রি’, ‘ভালোবাসার টাকা’, ‘আজ এই বিশ্ববিদ্যালয়’, "চিরকালের মা", "পাড়ার চাওয়ালা", "জীবনের ফুটপাথ", "একদিন গানের জলসাতে", "দু'দন্ড মুখোমুখি" ইত্যাদি ।
দেশের স্বনামধন্য শিল্পীবর্গ যেমন নির্মলেন্দু গুন্, কাওসার আহমেদ চোধুরী, কাজী রোজি, লাকি আখন্দ, নকিব খান, পার্থ বড়ুয়া, ফাহমিদা নবী, আলী আকবর রুপু, মোহাম্মদ রফিকুজ্জামান, বাপ্পা মজুমদার, লিটন অধিকারী রিন্টু র সাথে তিনি কাজ করেন এই দুটি অ্যালবামে । সুরকার হিসেবে ফোয়াদ নাসের বাবু, আশিকুজ্জামান টুলু, সৈয়দ কল্লোল, শামাউন শাফকাত (শাশা) সহ অনেকে উল্লেখ্য।
কণ্ঠশিল্পী নাফিস কামাল বলেন, ‘দীর্ঘদিন নিজের ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকায় গানের ক্যারিয়ার থেকে একটু দূরে থাকলেও গান সবসময়ই তার হৃদয়ের খুব কাছে ছিল। মানুষ এখনো তার গান পছন্দ করে। শ্রোতাদের এই ভালোবাসা থেকেই দীর্ঘদিন পর আবার গানটা শুরু করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তার নতুন গান "ঋণী সমুদ্র" ছাড়াও আরো বেশ কিছু নতুন গান খুব শিগগিরই প্রকাশ করার পরিকল্পনা আছে। এই নতুন গানগুলো আমার হৃদয়ের খুব কাছের, এবং সঙ্গীত এবং ভক্তদের প্রতি তার ভালবাসা প্রকাশ করার উপায়। অসংখ্য প্রিয়জন, পরিচিতজন এবং ভক্তদের ভালবাসা এবং সমর্থন এই নতুন যাত্রায় আরো বহুদূর এগিয়ে নিবে বলে বিশ্বাস।’
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments