বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বর্ষা উৎসব উদ্যাপন পরিষদের উদ্যোগে আজ ১৫ জুন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে বর্ষা উৎসব ১৪২৯ উদ্যাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট নৃত্যশিল্পী, লেখক ও গবেষক অধ্যাপক ড. নিগার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বর্ষা উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বর্ষা ঋতুকে স্বাগত জানিয়ে বলেন, এধরণের উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ জাগ্রত হয় এবং সম্প্রীতির মেলবন্ধন রচিত হয়। বর্ষা মৌসুম বৃক্ষরোপণের জন্য একটি উপযুক্ত সময়। পরিবেশ সংরক্ষণে এই মৌসুমে পর্যাপ্ত বৃক্ষরোপণ করার জন্য উপাচার্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপাচার্য শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পীরা যন্ত্র সংগীত, দলীয় নৃত্য, দলীয় সংগীত, একক সংগীত ও একক আবৃত্তি পরিবেশন করেন।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments