স্টাফ রিপোর্টার: খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প অবলম্বনে বিজয় দিবসের নাটক ‘ডাক্তার বাড়ি’তে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। অনেকদিন পরে মুক্তিযুদ্ধের নাটকে অভিনয়ে করলেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে একটি বাড়ি কিভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে সেই কাহিনি উঠে এসছে নাটকটিতে। এই নাটকে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম। বাবার চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া। এছাড়াও অিন্য একটি চরিত্রে অভিনয় করেছেন রিয়া মনি। রাজু আলীম-এর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সন্ধ্যা ০৭:৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।
বিজয় দিবস উপলক্ষে ২০১২ সাল থেকে প্রতিবছর ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটক নির্মাণ করছেন অরুণ চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করেছেন নাটক ডাক্তার বাড়ি। গল্পে দেখা যাবে, গ্রামের এক ডাক্তারের মেয়ে মল্লিকা তার বাবাকে না জানিয়ে দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়। একসময় রাজাকাররা ডাক্তারকে হুমকি দেয় বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদের বের করে দিতে হবে। ভয় পেয়ে যায় সে। কিন্তু মল্লিকা তার বাবাকে বোঝায় একটা দিন অপেক্ষা করার জন্য...।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments