ডেস্ক রিপোর্ট: আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী মেহজাবীন মেহা। বিদেশের মাটিতে দেশ-বিদেশের সকল খ্যাতি সম্পন্ন শিল্পীদের সঙ্গে নিয়মিত মঞ্চ মাতাচ্ছেন এই তরুণী কণ্ঠশিল্পী। বর্তমানে স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন।
তিনি বলেন, ২০২৪ সালটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। গত নভেম্বরে কন্যা সন্তান হয়। যে কারণে পুরো বছর জুড়ে গানের জগৎ থেকে দূরে থাকা হয়েছে। গত বছর ঢাকায় একটা ফ্ল্যাট কিনেছি। এখন দীর্ঘ এক বছর পর আবার গানের জগতে ফিরে এসেছি। নিয়মিত গানের চর্চা করে যাচ্ছি। আর শরীর ফিট রাখার জন্য সাস্থ্যকর খাবার খেয়ে যাচ্ছি। আমি ডায়েটে বিশ্বাসী না। তবে সাস্থ্যকর খাবার খেতে পছন্দ করি। ইতিমধ্যে উত্তর আমেরিকার বিভিন্ন স্টেটে গানের শো শুরু করেছি।
মেহা বলেন, এ বছর কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। গানের পাশাপাশি উপস্থাপনাও করছি। আমেরিকার একটি বেসরকারি বাংলা চ্যানেল টাইম টেলিভিশনে। এখন আবার সেটা শুরু করব খুব শিগগিরই। আর পাশাপাশি ভালো অফার পেলে মডেলিংটাও চালিয়ে যাব। সব কিছুর জন্যই পুরোদমে প্রস্ততি চলছে। সবার কাছে দোয়া চাই যেন ভালো ভালো কাজ উপহার দিতে পারি।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments