স্টাফ রিপোটার: ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত ‘ভাল্লাগে’ শিরোনামের গানের সফলতায় এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ১৮৫ এলিফ্যান্ট রোড হাতিরপুলে চিনা কিচেন থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এরআগে ঈদ উপলক্ষে মুক্তি পাওশা গানটি শ্রোতাদের দারুণ সাড়া পায়। এরই মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে উঠে এসেছে গানটি।
মোহাম্মদ আকরাম হোসাইনের লেখা ও সুরে ‘ভাল্লাগে’তে কণ্ঠ দিয়েছেন সুমি শবনম। সংগীত পরিচালনা করেছেন সজিব।
গানটির মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন নয়ন বাবু ও মম। কোরিওগ্রাফি ও পরিচালনায় ছিলেন হাবিবুর রহমান।
‘ভাল্লাগে’ গানটি প্রকাশ পায় সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে। মুক্তির পর ইতোমধ্যে ইউটিউবে ৬ লাখ ভিউ অতিক্রম করেছে এটি। এছাড়াও টিকটকে ৮লাখেরও অধিক মানুষ গানটি ব্যবহার করে ভিডিও বানিয়েছেন।
এ নিয়ে শিল্পী সুমি শবনম বলেন, আমার ‘ললিতা’ গানটি হিট হওয়ার পর গত ১০ বছরে তেমন কোনো মৌলিক গান করিনি। আমার স্বামীর লেখা ও সুরে ‘ভাল্লাগে’ গানটি তার উৎসাহেই করেছি। সবাই পছন্দ করায় আবার গানে নিয়মিত হওয়ার ইচ্ছা কাজ করছে।
গানটির মডেল নয়ন বাবু বলেন, নতুন বছরে আর কোনো মিউজিক ভিডিও করব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। পরিচালক হাবিব ভাইয়ের অনুরোধে কাজটি করি। দর্শক গ্রহণ করায় বেশ ভালো লাগছে।
তিনি জানান, ‘বোকা পাখি’ শিরোনামের একটি গানসহ তার আরো বেশ কয়েকটি মিউজিক ভিডিও কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছে। এই গানটি নিয়েও দারুণ প্রত্যাশা নয়ন বাবুর।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments