ডেস্ক রিপোর্ট: বহু প্রতীক্ষিত 'মুজিব-একটি জাতির রূপকার' সিনেমা শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো' উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং চলচ্চিত্রটির শিল্পীরা প্রধানমন্ত্রীকে আর্কাইভে অভ্যর্থনা জানান।
এ মাসের প্রথম দিন রাজধানীর একটি অভিজাত হোটেলে ট্রেলার উদ্বোধনকালে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ঘোষিত ১৩ অক্টোবর থেকে সারাদেশে প্রায় দুইশ' পর্দায় দেখা যাবে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এ চলচ্চিত্র।
গত ১৪ সেপ্টেম্বর কানাডায় ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে ‘বেললাইট বক্স সিনেমা ৭’ প্রেক্ষাগৃহে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সিনেমাটির প্রথম প্রদর্শনী উদ্বোধন করেন। এর আগে ২০২২ সালের ১৯ মে হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ফ্রান্সে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগালকে সাথে নিয়ে প্রাথমিক ট্রেলার উদ্বোধন করেন।
বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনদ্বয়ের প্রধানগণ, বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরিফিন শুভ ও সহশিল্পীরা টরেন্টো ও কান, দুই আয়োজনেই যোগ দেন। এর আগে ৩১ জুলাই বাংলাদেশে সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়।
ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত 'মুজিব-একটি জাতির রূপকার' সিনেমায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে কাজ করেছেন
বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। গত বছর ২০২২ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার রিলিজ করা হয়।
সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। আগামী ২৭ অক্টোবর সিনেমাটি ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments