কাজী নজরুল ইসলাম এখনও খুব প্রাসঙ্গিক : রেজাউদ্দিন স্টালিন
ডেস্ক রিপোর্ট: জাতীয় কবিতা পরিষদের ৩১তম কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন দেশবরেণ্য কবিরা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ১১ই জৈষ্ঠ্য উপলক্ষে তার জীবনী ও সাহিত্য নিয়ে আলোচনা করেন, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম এখনও খুবই প্রাসঙ্গিক। সেই সময়ে নজরুলের যে সাহস ছিল সেই সাহস এখনকার কবিদের নেই বললেই চলে। নারীর পক্ষে বলার জন্য ধর্মান্ধরা তাকে কাফের আখ্যা দিয়েছিল। ধর্ম, রাজনীতিসহ সমকালীন সব বিষয়ে নজরুল লিখেছেন।
আজ মঙ্গলবার সাওল হার্ট সেন্টারের ‘কাজল মিলনায়তন’-এ আয়োজিত এই অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহন রায়হান, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শহীদুল্লাহ ফরায়জী, কবি এবিএম সোহেল রশীদ, কবি শ্যামল জাকারিয়া, কবি শাহীন রেজা, কবি ইউসুফ রেজা, কবি রফিক হাসান, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি আসাদ কাজল, কবি আবীর বাঙালি, কবি রোকন জহুর, কবি শিমুল পারভীন, কবি মিতা আলী, কবি রাসেল আহমেদ, কবি প্রভাবতী চক্রবর্তী, কবি কাব্য রাসেল, কবি আতিকুজ্জামান খান, কবি মো: মিলাদ উদ্দিন, কবি আসমা নার্গিস, কবি শেখ এ সাঈদ ফারসী, কবি আউয়াল খন্দকার, কবি সবুজ মনির, কবি তাসকিনা ইয়াসমিন ও কবি নাহিদ হাসান। সঙ্গীত পরিবেশন করেন জামিউর রহমান লেমন, আবীর বাঙালি, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী ও শিমুল পারভীন।
আগামী মঙ্গলবার সাওল হার্ট সেন্টারের কাজল মিলনায়তনে ৩২তম জাতীয় কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments