মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
" সঠিক পুষ্টিতে, সুস্থ জীবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ ইং উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আজ সকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনাসভায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজরীনা তৈয়বের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মোস্তাকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহদাত হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাইনুর রহমান মনির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা বেগম,জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম,কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন,কটিয়াদী পৌর স্যানেটারি ইন্সপেক্টর দিদারুল ইসলাম রাসেল বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্র ছাত্রী সহ অত্র কমপ্লেক্সের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments