ডেস্ক রিপোর্ট: চারণ সংস্কৃতি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন আজ ২৮ জুন এক যুক্ত বিবৃতিতে চাপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে নাটকের প্রদর্শনী চলাকালে কলা কুশলীদের পোশাকে বিষাক্ত রাসায়নিক প্রয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২৬ জুন ২০২৩ সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক চলছিল। দুষ্কৃতিকারীরা আগেই নাট্যকর্মীদের ব্যবহৃত পোশাকে বিষাক্ত রাসায়নিক দ্রব্য লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে শিল্পীরা অসুস্থ হয়ে পড়ে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, এর আগেও চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমী মঞ্চে হামলা চালানো, সংস্কৃতিকর্মীদের ভয়-ভীতি দেখানোসহ নানাবিধ বাঁধা সৃষ্টি করা হয়েছিল। এটি তারই ধারাবাহিকতার প্রকাশ। গত ৫২ বছর ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন বেড়েছে। এরা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অতীতের সাম্প্রদায়িক ঘটনা, বাউলদের উপর আক্রমণ, সাংস্কৃতিক কর্মকান্ডে বাঁধাসহ বিভিন্ন অপরাধের শাস্তি হলে চাপাইনবাবগঞ্জের এই ঘটনা ঘটতো না। বর্তমান আওয়ামী লীগ সরকার অতীতের মতো সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। আমরা দেশের সাংস্কৃতিক কর্মীসহ সকল মুক্তমনা মানুষকে এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই ।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments