ডেস্ক রিপাের্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসার সঙ্গে যুক্ত ৮০ শতাংশের বেশি শিক্ষক-শিক্ষার্থীকে ইতোমধ্যেই টিকার আওতায় আনা হয়েছে। টিকা প্রাপ্তির ভিত্তিতে পর্যায়ক্রমে বাকিদেরও টিকা দেয়া হবে।
মন্ত্রী আজ রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কম্প্রিহেনসিভ (লাইসেন্সিং প্রি-রেজিষ্ট্রেশন) পরীক্ষা ২০২১ পরিদর্শন শেষে একথা বলেন। এসময় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর উপস্থিত ছিলেন।
দেশে নার্সের সংখ্যা তুলনামূলক কম জানিয়ে জাহিদ মালেক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকা দরকার। এক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি। সরকারি ও বেসরকারি মিলে দেশে প্রায় ৭০ হাজার নার্স আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এটি বাড়িয়ে চিকিৎসকের সমান করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মোতাবেক চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানো হবে।
চীন থেকে ছয় কোটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সাড়ে ১০ কোটি টিকা ক্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০২২ এর জানুয়ারি নাগাদ ক্রয়কৃত সাড়ে ১৬ কোটি টিকা পেলে আগামী বছরের শুরুতে দেশের অধিকাংশ মানুষকে ভ্যাকসিন দেয়া সম্ভব হবে।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments