স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়াতে বিটিভিতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোররা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আজ ঢাকার রামপুরায় বিটিভি ভবনে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রেক্ষাপট তুলে ধরে উপদেষ্টা বলেন, শহিদ জিয়াউর রহমানের শাসনামলে বিটিভিতে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকার রাজনৈতিক কারণে এ প্রতিযোগিতা বন্ধ করে দেন।
রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে ‘নতুন কুঁড়ি’ আয়োজন করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পী, গায়ক ও সংস্কৃতিকর্মী তৈরি হবে, যারা জাতি গঠনে ভূমিকা রাখবে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘‘যাঁরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাঁদের সবারই আকাঙ্ক্ষা ছিল একটা নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশের নতুন প্রজন্মের জন্যই এই 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা।’’
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার ধরন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এবারের প্রতিযোগিতায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। পূর্বে যেভাবে প্রতিযোগিতা হয়েছে, এবারও সেই আদলে করা হবে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে। কেউ পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলে সাংস্কৃতিক কাঠামো এক দিকে হেলে পড়েছিল এবং পুরো সরকারি ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের প্যাট্রন-ক্লায়েন্ট (পোষক-পোষ্য) সম্পর্ক তৈরি করা হয়েছিল।
উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, শিশু-কিশোররা নিজেদের প্রতিভা বিকশিত করার জন্য ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেবে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে দেশ এবং দেশের মানুষকে প্রতিনিধিত্ব করবে। তিনি ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বক্তব্য প্রদান শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে কেক কাটেন এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে উপদেষ্টা বিটিভি ভবন প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments