ডেস্ক রিপোর্ট: শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসর ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম. এ মান্নান। তিনি শিশুদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক ও মানবিকবোধ সম্পন্ন করে গড়ে তুলতে খেলাঘরের প্রতি আহবান জানান। উক্ত অনুষ্ঠানে ১০গুনীজনকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষায় একুশে পদক প্রাপ্তিতে প্রফেসর মাহফুজা খানম, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মনজুরুল আহসান খাঁন, মুজাহিদুল ইসলাম সেলিম, মাহবুব জামান, ডা. আমজাদ হোসেন, বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ড. আলী আজগর (মরনোত্তর), নারী জাগরণে বিশেষ অবদানের জন্য আরমা দত্ত , শিক্ষায় বিশেষ অবদানের জন্য শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ডা. দিবালোক সিংহ, সাহিত্যে বিশেষ অবদানের জন্য ঝর্ণা দাস পুরকায়স্ত -কে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭ জানুয়ারি শুক্রবার, বিকেল ৪টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে গুনীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম। সভাপতিত্ব করেন খেলাঘর ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি কাজী জাবেদ ইকবাল শিহাব। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ড. কাজী মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. সেলু বাসিত, প্রকৌশলী আলী ইদরিস এবং খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রুনু আলী, সম্পাদক সৌমেন পোদ্দার, তৌহিদ রিপন, আক্তার হোসেন, বিভাগীয় সমন্বয়ক রেজাউল কবির, কেন্দ্রীয় সদস্য শাহীন আখতার, বাবুল আকতার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জুয়েল মজুমদার ।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments