বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি : নাটোর আধুনিক সদর হাসপাতালে ৩১ শয্যার একটি করোনা ইউনিট চালু করা হলেও শনিবার সকাল পর্যন্ত রোগী রয়েছে ৩৮ জন।করোনা আইসলেশান ওয়ার্ডে রোগী ধারণ ক্ষমতা না থাকায় আউট ডোরে রোগী রেখে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে নাটোর সদর আধুনিক হাসপাতালে আইসিইউ না থাকায় জটিল রোগীদের রাজশাহী বা ঢাকায় প্রেরন করা হচ্ছে। ১৫ লিটার অক্স্রিজেন ধারন সম্পন্ন ক্যানুলা অক্স্রিজেন সিলিন্ডার দিয়ে সেন্ট্রাল অক্স্রিজেন সাপ্লাই সিস্টেম চালু করা হলেও অক্্িরজেন টারবাইন প্লান্ট স্থাপন করা হয়নি। রাজশাহী থেকে রিফিল করে করে এনে রোগীদের অক্স্রিজেন দেওয়া হচ্ছে। নাটোর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মঞ্জুরুর রহমান জানান, নির্মাণাধীন ২৫০ শয্যার একটি ফ্লোরে আরো ২০টি বেড স্থাপনের চেষ্টা চালানো হচ্ছে। উদ্বৃত্ত করোনা রোগীর চিকিৎসা যাতে পায় সে জন্য এই ব্যবস্থা । আশা করছি আগামি সপ্তাহ থেকে সেটি চালু করা সম্ভব হবে। এছাড়া আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ২০টি বড় অক্স্রিজেন সিলিন্ডার দিয়েছেন। এতে করে আপাতত কোন অক্স্রিজেন সঙ্কট হবেনা বলেই মনে করছি। তিনি বলেন, চিকিৎসক সঙ্কট না থাকলেও নার্স আয়া ক্লিনার সহ অন্যান্য পদে জনবল সঙ্কট রয়েছে। ফলে আমাদের চিকিৎসা দিতে হীমশীম খেতে হচ্ছে। নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান , নাটোর আধুনিক সদর হাসপাতাল ছাড়াও ভবঘুরে পুনর্বাসন কেন্দ্র, প্রাণের আমাজাদ মেমোরিয়াল হাসপাতাল ছাড়াও প্রাইভেট ক্লিনিককে বলে রাখা হয়েছে। উদ্বৃত্ত করোনা রোগীদের যে কোন পরিস্থিতি যাতে আমরা মোকাবেলা করতে পারি। তবে তিনি স্বীকার করেন ,আইসিইই না থাকায় অনেক করোনা রোগীকে রামেক হাসপাতালে বা ঢাকায় পাঠানো হচ্ছে।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
সব মন্তব্য
No Comments