ডেস্ক রিপোর্ট: অভিনয়ের বাইরে জুটি বেঁধে উপস্থাপনাও করেন চিত্রতারকা ফেরদৌস ও পূর্ণিমা। এর আগে দেশের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তারা। এবার জুটি বেঁধে দেশের বাইরে একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন এ তারকা জুটি। আগামী ১৮ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘বিজয় উৎসব ২০২১’। এ উৎসবের আয়োজক দুবাইয়ের ‘বাংলাদেশ কনস্যুলেট জেনারেল’। সহযোগিতায় আছে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়। এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস ও পূর্ণিমা। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘দেশের বাইরে যারা রেমিট্যান্সযোদ্ধা মূলত তাদের জন্যই শারজাহতে এ আয়োজন। এমন একটি আয়োজনে উপস্থিত থাকতে পারছি, এটাই ভালোলাগার। আমার সঙ্গে উপস্থাপনায় পূর্ণিমা যেমন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করে আমিও ঠিক তাই। আশা করছি দেশের বাইরে আমাদের প্রথম একসঙ্গে উপস্থাপনা স্মরণীয় হয়ে থাকবে।’ পূর্ণিমা বলেন, ‘এ আয়োজনে অংশ নিতে পারছি বলে সত্যিই ভীষণ আনন্দিত। সঙ্গে যথারীতি আমার খুব ভালো বন্ধু ফেরদৌস আছে। তাই আশা করছি অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে উঠবে।’ অনুষ্ঠান শেষে তারা দেশে ফিরবেন ২০ ডিসেম্বর। এদিকে বর্তমানে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমায় তারা অভিনয় করছেন।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments