ডেস্ক রিপোর্টঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অসমাপ্ত আত্মজীবনী বইটি বাংলাদেশের ৫টি নৃগোষ্ঠীর (চাকমা, মারমা, ককবরক, গারো ও সাদরি) ভাষায় অনুবাদসহ সংশ্লিষ্ট ভাষার লিখন-বিধিতে প্রকাশের জন্য গঠিত আমাই-এর ‘অনুবাদ বাস্তবায়ন কমিটি’ এবং অনুবাদকগণের সমন্বয়ে অনুবাদ কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আমাই-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচিত ৫টি ভাষার জন্য মনোনীত অনুবাদকগণ নিজ নিজ অনুবাদ কাজের অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করেন। অনুবাদকগণ নির্ধারিত সময়সীমার মধ্যে তাঁদের অনুবাদ কাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় মহাপরিচালক সকলকে অবহিত করেন যে, ২০২৩ সনের মহান ২১ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য একুশে বই মেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধান মন্ত্রী এই অনুদিত পুষ্তকগুলোর শুভ মোড়ক উন্মোচন করবেন ।
ডেস্ক রিপোর্ট: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পরিচালক নঈম ইম ...
ডেস্ক রিপোর্ট: শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিত ...
ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদকের জন্য ১০ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আ ...
সব মন্তব্য
No Comments